সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক

হজরত বিশরে হাফি রহ. এর কিছু নসিহত ও আমাদের শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

তিনি বলতেন, যে ব্যক্তি দুনিয়ার সুনাম-সুখ্যাতি ও প্রসিদ্ধি চায়, সে পরকালের স্বাদ ও নিয়ামত থেকে বঞ্চিত থাকবে৷

তিনি বলতেন, এমন সময় আসবে যখন জ্ঞানী, সুশীল ও নম্র-ভদ্র লোকজনের উপর দুশ্চরিত্র ও নির্বোধ লোকদের ক্ষমতা চালাবে৷

তিনি বলতেন, তোমাদের জন্যে ওই সকল মানুষই যতেষ্ট, যাদের আলোচনার দ্বারা তোমাদের অন্তর জীবিত ও সজীব হবে৷ কারণ, বর্তমানে নিশ্চিত এমন অনেক মানুষ রয়েছে, যাদেরকে দেখলে অন্তর মরে যায়৷

তিনি বলতেন, গতকাল তো চলেই গেছে৷ বর্তমান দিনটি কষ্টের সাথে পাড় হচ্ছে৷ আগামীকাল তো এখনো আসেনি৷ সুতরাং নেক কাজে দৌড়ে আসো৷ প্রতিযোগিতা করে নেক কাজ করো৷

তিনি বলতেন, যাদের স্ত্রীর প্রয়োজন নেই, তারা যেনো তাকওয়া অর্জন করে৷ এবং মহিলাদের রানের পিছনে না পড়ে৷ তবে যদি কারো চার জন স্ত্রীর প্রয়োজন পড়ে, তাহলে সে অপচয়কারী নয়৷

তিনি বলতেন, খারাপ লোকদের সংশ্রবের কারণে ভালো লোকদের প্রতি খারাপ ধারনা সৃষ্টি হয়৷ আর নেক লোকদের সংশ্রব দ্বারা, খারাপ লোকদের প্রতিও সুধারনা সৃষ্টি হয়৷ আর আল্লাহ তায়ালা সুধারনার কারণে কোন বান্দাকে পাকড়াও করবেন না৷ পাকড়াও করবেন কুধারনার কারণে৷

তিনি যদি কোন ফকিরকে হাসতে এবং গাফেল অবস্থায় দেখতেন, তখন তাকে বলতেন, আল্লাহ তায়ালাকে ভয় করো৷ যেনো এই অবস্থায় তিনি তোমাকে পাকড়াও করে না ফেলেন৷

তিনি বলতেন, যখন বান্দা আল্লাহ তায়ালার হকের ক্ষেত্রে কোন ত্রুটি করতে থাকে, তখন আল্লাহ তায়ালা তার থেকে তার প্রিয় জিনিস ছিনিয়ে নেন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ