শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

সংস্কৃতি বনাম কাওয়ালি চর্চা: যা বললেন ঢালকানগরের পীর মুফতি জাফর আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড সিলসিলা'র ব্যানারে‌ সম্প্রতি রাজধানীর টিএসসিতে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনৈসলামিক ভোগবাদী সংস্কৃতির বিপরীতে ইসলামী দর্শনের চর্চা ও প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন বলে দাবি করছেন সিলসিলা ব্যান্ড দলের সাথে সংশ্লিষ্টরা।

আয়োজকদের বক্তব্য

আয়োজকদের একজন আওয়ার ইসলামকে জানিয়েছেন, ঢাবি ক্যাম্পাসে সরাসরি আপনি গজল গাইতে বা এ নিয়ে বড় পরিসরে কোন অনুষ্ঠান করতে পারবেন না। তবে সুফি ধারার এই কাওয়ালি অনুষ্ঠান সহজেই করতে পারবেন, এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির অন্যান্য পথগুলো সামনে হয়তোবা আরো সুগম হতে পারে।

এই আয়োজক আরো দাবি করছেন, বাংলাদেশে প্রচলিত যেসব ইসলামী সংগীত অথবা সাংস্কৃতিক সংগঠন রয়েছে সবগুলো নির্দিষ্ট কিছু মানুষের মাঝে সংস্কৃতি ছড়াচ্ছে। ইসলামী সংস্কৃতি ও দর্শনের বাইরে থেকে যাচ্ছেন অনেকেই। তার দাবি কাওয়ালি সব ধরনের মানুষের মাঝে ব্যাপক সমাদৃত। তাই সংস্কৃতি চর্চার অংশ হিসেবে এই আয়োজন।

নেট মাধ্যমে বিতর্ক

টিএসসিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই কাওয়ালি অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়তেই এ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নেট মাধ্যমে। পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে তুমুল।

কাওয়ালীতে বাদ্যযন্ত্রের সংমিশ্রণ, অপসংস্কৃতি, যেই সুফি ধারার সাথে মিলিয়ে তা চর্চার কথা বলা হয় বর্তমান কাওয়ালি সরাসরি এই ধারার বিপরীত হওয়াসহ, এতে শিরক-বিদ'আতের সংমিশ্রণের বিষয়টি উল্লেখ করে সরব হয়েছেন আলেম ও তরুণদের অনেকেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে লিখেও চলেছেন তারা।

 শরয়ীতের দৃষ্টিতে কাওয়ালির বৈধতা

বাংলাদেশে সবশ্রেণীর মানুষের মাঝে ইসলাহের কাজ আসছেন শাহ হাকীম মুহাম্মদ আখতার রহ.-এর খলিফা ও মাদ্রাসা বাইতুল উলুম ঢালকা নগরের পরিচালক মুফতি জাফর আহমদ ।

এ বিষয়ে তিনি আওয়ার ইসলামকে বলেছেন, আমাদের আকাবিরদের মাঝে একে মজলিসে সামা বলা হত। আকাবিরদের সবাই একে বৈধ বলতেন না, খাজা মইনুদ্দিন চিশতী রহ.,নিজামুদ্দিন আউলিয়া রহ.-সহ কেউ কেউ একে বৈধ বলতেন। তবে এর বৈধতার জন্য তারা বেশ কিছু শর্ত দিয়েছেন।

প্রথম শর্ত হলো, যে গাইবে সে নাবালেগ বাচ্চা অথবা মহিলা হতে পারবে না।

দ্বিতীয় শর্ত হলো, কোন ধরনের মিউà¦