শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

তিন বছর পর মেয়েসহ কারাগার থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তার মেয়ে সুহোউদ।

মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।

রাজকুমারী বাসমাকে ২০১৯ সালের মার্চে আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নিয়ে সৌদি বাদশা সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আরজি জানান তিনি।

গত তিন বছরে তাকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।

টুইটারে এক পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার মেয়েকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল।

বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ