শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

করোনা পজিটিভ? হলে যা খাবেন, যা খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও করোনা সংক্রমণের হার বাড়ছে। অধিকাংশ করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে মৃদু উপসর্গ থাকছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। আবার অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন, অথচ শরীরে কোনও উপসর্গ নেই।

বিশেষজ্ঞদের মতে,এ সময় আতঙ্ক নয়, বরং সতর্ক থাকলেই কোভিডকে জয় করা যাবে। এর জন্য খাদ্যতালিকায় বিশেষ পরিবর্তন আনা জরুরি। যেমন-

১. চিনি খাওয়া ছেড়ে দিন। চিনি মেশানো চা বা মিষ্টি দেওয়া খাবার না খাওয়াই উচিত এই সময়। এর পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি ফল খান। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

২. উপসর্গ না থাকলেও করোনা আক্রান্ত হলেই অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। এ জন্য বাড়তি সকর্তকা প্রয়োজন। লবণ রক্তচাপ বাড়ায়। করোনা আবহে দৈনিক ৫ গ্রামের বেশি লবণ খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

৩. শীতের সময় ঘন ঘন চা, কফি খাবেন না। এর ফলে শরীর শুকিয়ে যায়।

৪. দুধ, দইয়ে প্রোবায়োটিক থাকে। যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

৫. আদা-রসুন-পেঁয়াজ-হলুদ প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। করোনাকালে নিয়মিত এসব খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও অ্যালকোহল, সিগারেট, তৈলাক্ত, মশলাদার, আধসিদ্ধ খাবার খেতে নিষেধ করছেন পুষ্টিবিদরা। এমনকী ফ্রিজে রাখা কোনও ঠান্ডা খাবার সরাসরি খেতেও বারণ করছেন তারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ