শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

বিশ্ববাজারে কমল সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা তিন সপ্তাহের ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে কমল সোনার দাম। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে রূপা ও আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও।

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রূপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ।

বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ই ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। এরপর সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ।

এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনো মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম দশমিক ৮০ শতাংশ বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ