শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

বিশ্বজুড়ে আবারো করোনা আক্রান্তের নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের থাবায় বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৩৮০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ লাখ ৫ হাজার ৪৩৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৭ লাখ সাড়ে পাঁচ হাজার, যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড।

এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছিল। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিল ২৬ লাখেরও বেশি মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ১১০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ৮০৬ জনে।

আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ১৪৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় কোটি চার লাখ ৬৪ হাজার ৪২৬ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৫৮ হাজার ৩৪৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৪ লাখ ৫০ হাজার ২২২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৮৭৮ জনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ