আওয়ার ইসলাম ডেস্ক: একজন জানতে চেয়েছেন, ‘বাবা মার কথা শোনা ওয়াজিব! আচ্ছা, যদি তারা কাফির হয় বা নামে মুসলিম কিন্তু ইসলামী শরীয়তের কোনো তোয়াক্কা করেন না, তার ছেলে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করলে নিচু চোখে দেখে, বা আল্লাহর হারামকে হালাল বানিয়ে ফেলে, হারামের কথা স্মরণ করিয়ে দিলে এসব আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করে!
আবার এমন কোনো বাবা মা আছেন, যারা কবর পূজারী মুখে সব সময় তাদের ভন্ড বাবাদের জিকির থাকে!
প্রশ্ন ১: এসব করলেও তাদের কথা শুনা ওয়াজিব?
প্রশ্ন ২: বাবা ইসলাম পালন করতে বাধা দেয়, যেমন নামাজ, রোজা, পর্দা করতে বাধা দেয়, শিরক করতে বাধ্য করে, খারাপ ব্যাবহার করে!
এমতাবস্থায় সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে?
সম্পূরক প্রশ্ন: বাবা যদি হারাম আয় করে, তাহলে আমি হালাল আয়ের পথ খুঁজে আব্বার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো?
উত্তর-
বাবা ও মা কাফের হলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আবশ্যক। সম্পর্ক ছিন্ন করা জায়েজ নয়।
তাদের শরীয়ত বিরোধী কাজ মানা যাবে না। আমল করা যাবে না। কিন্তু অন্যান্য বিষয়ে তাদের কথা মানতে হবে। তাদের অনুসরণ করা ও তাদের কষ্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। ভালো ও উত্তম আচরণ করতে হবে। বেশি বেশি দুআ করতে হবে যেন তারা খারাপ পথ থেকে ফিরে আসেন। গোনাহের পথ ছেড়ে দেন।
হালাল রুজি কামাইয়ের জন্য নিজের চেষ্টা করা আবশ্যক। এ কারণে বাবা ও মায়ের সাথে সম্পর্ক শেষ করা যাবে না। যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের সাথে নরম ও কোমল আচরণ অব্যাহত রাখতে হবে।
যদিও তাদের শরীয়ত বিরোধী কাজ সাপোর্ট করাও যাবে না। আবার তাদের হারাম বিষয়ের আদেশ মান্যও করা যাবে না।
খুবই সতর্কতার সাথে বিষয়টি ম্যানেজ করতে হবে।
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ۖ وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۚ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ [٢٩:٨]
আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। [সূরা আনকাবুত-৮]
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ [٣١:١٥]
পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির কর