বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

লক্ষ্মীপুরে সড়কে ঝরলো মাদরাসা ছাত্রের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুত গতির ট্রাক্টর ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহী মাহমুদুল হাসান শুভ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ চরলরেঞ্চ গ্রামের আবদুস সহিদের ছেলে ও চরজগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভ (১৩) চরলরেঞ্চ বাজার থেকে সাইকেলযোগে বাড়ির ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তাৎক্ষণিক ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ