বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বান্দরবানে গহিন অরণ্য থেকে চার রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহিন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহিন অরণ্যে অভিযানে যায় র‌্যাব।

এ সময় মাটিতে পুঁতে রাখা আটটি অস্ত্র উদ্ধারসহ চার রোহিঙ্গাকে আটক করে তারা।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নুর (৩২), একই ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেনের ছেলে নাজিম উল্লাহ (৩৪), উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা ছৈয়দুল ইসলামের ছেলে মোহাম্মদ আমান উল্লাহ (২৩) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর সবুর ছেলে খায়রুল আমিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহিন অরণ্যে রোহিঙ্গাদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব।

এ সময় চার জনকে আটক করা হয়। পরে সেখানে মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশে তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ