বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নামাজ পড়তে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুই পর্যটকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগরে পিকনিক বাসের দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নামাজ পড়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম মন্ডলের ছেলে আবিদ আলী মন্ডল (৬০) ও একই গ্রামের কুবাদ আলী (৬২)।

পিকনিক বাসের যাত্রীরা জানান, খুলনার মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফিরছিলেন তারা। রাত আনুমানিক ৮ টার সময় অভয়নগরের প্রেমবাগ এলাকায় পৌঁছালে এশার নামাজের জন্য বাসটি থামানো হয়। এসময় কয়েকজন যাত্রী নামাজ পড়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস আবিদ আলী ও কুবাদ আলীকে চাপা দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী রূপসা পরিবহনের (যশোর-ব-১১-০১৯৬) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মুত্য হয়েছে। গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎক মুক্তাদিরুল হক শুভ জানান, হাসপাতালে আনার পূর্বে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, প্রেমবাগ এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে পিকনিক বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি চেঙ্গুটিয়া বাজার থেকে আটক করা হয়েছে। চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ