বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আদর্শবান, আল্লাহভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ‘সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে অবৈধ ও কালো টাকার জৌলুস চলছে। যারা ক্ষমতাকে দুর্নীতির স্বর্গরাজ্য মনে করে তারাই ভোটের জন্য অবাধে কালো টাকা ছড়াচ্ছে। কালো টাকার ছড়াছড়ি বন্ধ না হলে নির্বাচন অর্থবহ হবে না। আদর্শ মানুষ নির্বাচন হতে পারবে না’।’

আজ শুক্রবার বাদে জুমা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জসীমউদ্দীনের নির্বাচনী গণসংযোগ কালে ডিআইটি রোডে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন, ভোট একটি পবিত্র আমানত। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, জবর দখলকারী, ধর্ম বিদ্বেষী, অসৎ, অযোগ্য ও অপাত্রে ভোট দেয়া হারাম ও গুনাহে কবিরা। যারা আপনার ভোটে নির্বাচিত হয়ে জনগণের হক নষ্ট করবে, সরকারি মাল কলমের খোঁচায় আত্মসাৎ করবে, মদ-জুয়া, বেশ্যাবৃত্তিসহ গুনাহের কাজে লিপ্ত হবে, সেই সকল অপকর্ম ও গুনাহের কাজে ভোটাররাও অংশিদার হবে। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও ইসলামবিরোধী কাজ না করেও আপনি তার অংশীদার। কারণ ভোট দিয়ে ঐ দুষ্কর্মের হোতাকে আপনিও সমর্থন ও প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ভেবেচিন্তে ভোট দিতে হবে। সৎ আদর্শবান আল্লাহভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি নাসিক নির্বাচনে বটগাছ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আলহাজ্জ আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, খেলাফত আন্দোলনের প্রার্থীর অবৈধ সম্পদ, দুর্নীতি ও কালো টাকার জৌলুস নেই, রয়েছে মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি দায়িত্ববোধ ও ঈমানী শক্তি। এ ধরনের দেশ প্রেমিক ইসলাম ও মানব প্রেমিক আদর্শবান নীতিবান মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার মানুষ শান্তি পাবে।সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, শোষণ ও বঞ্চনা মুক্ত সিটি কর্পোরেশন হবে।

ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি জুলুম অত্যাচার ঘুষ দুর্নীতি মুক্ত নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করব। যুব সমাজের চরিত্র হনন ও কুলুষিতকারী মাদকদ্রব্য, চাঁদাবাজি কঠোরভাবে নিষিদ্ধ করব, যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করাসহ আধুনিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব, আধুনিক পয়নিস্কাশন করণ ও জলাবদ্ধতা নিরসন করে ইসলামী আদর্শে নারায়ণগঞ্জ সিটিকে সাজাবো।একটি স্মার্ট নগরীত পরিনত করবো ইনশাআল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ