মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

একমুঠ ভেজা বাদামে রয়েছে যে বিস্ময়কর উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে।

অনেকে কাঠবাদাম ভিজিয়ে খান। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার, এমনই মত অনেকের। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তেমনই বলছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী?

সহজে হজম হয়: গবেষণায় দেখা গেছে, কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম অনেক সহজে হজম হয়। খুব সহজেই পেটে গিয়ে ভেঙে যায় এগুলো। হজমের সহায়ক উৎসচেকগুলোও কাজ করতে পারে সহজে।

বেশি গুণ: কাঠবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় এটি ভিজিয়ে রাখলে।

ওজন কমাতে সাহায্য করে: কাঠবাদাম ভিজিয়ে রাখলে এ থেকে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয়। সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না।

ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায়: কাঠবাদাম ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান থাকে। শরীর কাঠবাদামের জিঙ্ক এবং আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে। ফলে এই দুই পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না। কাঠবাদাম ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ বাড়ে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ