মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

কাজুবাদামের ৫টি যাদুকরী গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে কাজুবাদাম। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। কাজুবাদামে প্রায় রান্না করা মাংসে পাওয়া প্রোটিনের সমান প্রোটিন পাওয়া যায়। তাই খাদ্য ও পুষ্টিগুণ বিবেচনায় খাবারের তালিকায় তাই কাজুবাদাম রাখা উচিত। এ ছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে।

এক. কাজুবাদামে কোনো কোলস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই। এতে হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, তন্তু, প্রোটিন আর আরজিনি নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে।

দুই. কাজুবাদামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আছে। কাজুবাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। কাজু বাদামে ভিটামিন-কে আছে, যা হাড়ের জন্য উপকারী। এ ছাড়া এটি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

তিন. কাজুবাদামেম প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথিন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজুবাদাম।

চার. কাজুবাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে, যা রক্তশূন্যতা সৃষ্টি করে। কাজুবাদাম খেলে সে সমস্যা দূর হয়।

পাঁচ. ওজন কমাতে চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজুবাদাম খাওয়া যেতে পারে। কাজুবাদামে যে পরিমাণ প্রোটিন আছে, তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ