বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

শ্রীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।
গাজীপুর প্রতিনিধি>

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন সহ তার কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।

আজ রোববার (২ জানুয়ারি) বিকাল ৪টার সময় বরমী বাজার জনতার মোড়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন সরকার ভোটারদের উপর চাপ প্রয়োগ, কর্মী সমর্থকদের হুমকি প্রদানসহ আচরণবিধি লংঘন করে আসছে।

এসময় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন অভিযোগ করে আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নানা ভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।

তারা নিজেরা নৌকার অফিস ভাংচুর করে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে সহ আমার কর্মীদের প্রায় অর্ধ শতাধিক নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। সবশেষ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আনারস প্রতীকের বিজয়ী হবে আশাবাদী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ