বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইউপি নির্বাচনে ২৪ ঘণ্টায় নৌকার আরও এক কর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় ২৪ ঘণ্টার মধ্যে আরও এক নৌকা প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

আজ শনিবার (১ জানুয়ারি) বিকেলে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ভাটবাড়িয়া গ্রামের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমাদুল হাসান মামুনের কর্মী জসিম ও মিলন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। পথে গ্রামের মধ্যে পৌঁছালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ