শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ গেরিলা ও ১ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে ৬ গেরিলা ও ১ সেনা জওয়ান নিহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মীর পুলিশ ওই তথ্য জানিয়েছে।

আজ হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগাম এবং অনন্তনাগ জেলায় পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এরা সবাই ‘জঈশ-ই-মুহাম্মাদ’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘জেইএম’-এর ছয় সন্ত্রাসী দু’টি পৃথক সংঘর্ষে নিহত হয়েছে।

তিনি আরও বলেন, গুলিতে তিন সেনা সদস্য ও একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক জওয়ানের। জসবীর সিং নামে নিহত ওই জওয়ান পাঞ্জাবের তরনতারন জেলার বাসিন্দা ছিলেন। আজ সকালে সেনা কর্মকর্তারা জসবীর সিংয়ের পরিবারকে তার মৃত্যুর খবর জানান।

পুলিশের এক কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে একজন সেনা নিহত হয়েছে এবং গুলি বিনিময়ে আরও দুই সেনা এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, এই প্রথম গোটা কাশ্মীরে সন্ত্রাসীদের সংখ্যা দু’শোর নীচে নেমে এসেছে।স্থানীয় সন্ত্রাসীদের সংখ্যাও প্রথমবারের মতো একশোর নীচেয় নেমে এসেছে। বর্তমানে মাত্র ৮৫/৮৬ জন স্থানীয় সন্ত্রাসী অবশিষ্ট রয়েছে।

তিনি বলেন, ডিসেম্বরে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন পাকিস্তানি। আমরা ২টি মার্কিন নির্মিত এম-৪ কার্বাইন রাইফেল, ১৫টি একে-৪৭, ২৪টির বেশি পিস্তল, গ্রেনেড, আইইডি উদ্ধার করেছি। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দারা সতর্ক অবস্থানে রয়েছে বলেও পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার মন্তব্য করেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ