বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গোয়াইনঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টায় ফুলতৈলছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মতিউর রহমান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের সঞ্চালনায় ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- তোয়াকুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লোকমান আহমদ ও সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ ওয়ার্ড সদস্য মরতুজ আলী মেম্বার, আলী হায়দার চৌধুরী, আব্দুল আলী, কামরুজ্জামান, রফিক আহমদ সিরাজ উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবসমাজ ও সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিলাদ হোসেন এবং অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ