শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

সুদানে সোনার খনি ধসে নিহত ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম খোরদোফান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। খবর এপি’র।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে একটি পরিত্যক্ত খনিতে ধসের এ ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন, তবে এর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

খনি কোম্পানিটি ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় গ্রামবাসীরা অন্তত দুইটি ড্রেজারের মাধ্যমে সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছেন।

অন্য একটি ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো দাফনের জন্য লোকজন কবর প্রস্তুত করছে।

কোম্পানিটি জানায়, খনিটি পরিত্যক্ত ছিল। তবে স্থানীয় খনি শ্রমিকরা ওই এলাকা পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর পুনরায় ফিরে আসে। তবে খনিটির কাজ কবে থেকে বন্ধ, তা বলা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ