রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজশাহীতে ফোরজির পরীক্ষায় ফেল জিপি-রবি-টেলিটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ফাইভজি। অথচ তৃণমূল পর্যায়ে এখনও ফোরজি সেবা পাচ্ছে না সাধারণ মানুষ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরিপে উঠে এসেছে, রাজশাহী বিভাগে নির্ধারিত গতিতে ফোরজি সেবা দিতে পারছে না চার মুঠোফোন অপারেটরের তিনটিই।

বিটিআরসির পরীক্ষায় গ্রামীণফোন, রবি ও টেলিটকে ফোরজি সেবার নির্ধারিত ন্যূনতম ডাউনলোড গতি মেলেনি। এমনকি থ্রিজি সেবাও নিশ্চিত করতে পারেনি রাষ্ট্রীয় অপারেটর টেলিটক।

বিটিআরসি বলছে, চলতি বছরের ২৯ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের ৮ জেলার ৪৪টি উপজেলায় এই জরিপ চালানো হয়। নীতিমালা অনুযায়ী, ফোরজি সেবায় সর্বনিম্ন ডাউনলোড গতি সেকেন্ডে সাত মেগাবাইট থাকতে হবে।

অথচ জরিপে দেখা দেখা গেছে, রবির ইন্টারনেট ডাউনলোড গতি সেকেন্ডে ৬ দশমিক ২৮ মেগাবাইট, গ্রামীণফোনের ৪ দশমিক ৪৫ মেগাবাইট, টেলিটকের দুই দশমিক ৫৮ মেগাবাইট। শুধুমাত্র বাংলালিংক ডাউনলোডের নির্ধারিত গতি নিশ্চিত করতে পেরেছে, যা সেকেন্ডে ৭ দশমিক ০৫ মেগাবাইট।

থ্রিজির ক্ষেত্রে রবি, গ্রামীণফোন, বাংলালিংক নির্ধারিত গতিতে সেবা দিলেও পরীক্ষায় উর্ত্তীণ হতে পারে নি রাষ্ট্রীয় অপারেটর টেলিটক। নীতিমালা অনুযায়ী, থ্রিজি সেবায় সর্বনিম্ন ডাউনলোড গতি সেকেন্ডে দুই মেগাবাইট রাখতে হয়। পরীক্ষায় দেখা গেছে, গ্রামীণফোনের ডাউনলোড গতি ছিল সেকেন্ডে ২ দশমিক ৮৭, রবির ২ দশমিক ৬৭ ও বাংলালিংকের ২ দশমিক ৪০ মেগাবাইট। অথচ টেলিটকের গতি পাওয়া গেছে সেকেন্ডে ১ দশমিক ৪৯ মেগাবাইট।

ইন্টারনেট সেবায় কাঙ্খিত গতি দিতে ব্যর্থ হলেও কলড্রপের হার নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে সব অপারেটরের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ