শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

সিরিয়ার বন্দরে ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার লাটাকিয়া বন্দর লক্ষ্য করে ইসরায়েল আজ মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে। চলতি মাসে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের দ্বিতীয় হামলা এটি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে এএফপি।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত বার বিমান হামলা চালিয়েছে। তারা সরকারি বিভিন্ন স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত মিত্র বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালায়।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ‘স্থানীয় সময় রাত ৩টা ২১ মিনিটের দিকে ইসরায়েলি শত্রু বাহিনী লাটাকিয়া বন্দর লক্ষ্য করে ভূমধ্যসাগর অভিমুখ থেকে বিমানের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।’

আরও বলা হয়, সেখানে এ বিমান হামলায় ‘অনেক ক্ষতি হয়েছে’।

গত ৭ ডিসেম্বর লাটাকিয়া বন্দরে ইরানের একটি অস্ত্র জাহাজ লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। লাটাকিয়া বন্দর এলাকা হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ