শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

গাজায় করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় প্রথমবারের মতো করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে কর্মকর্তা মাজদি দাইর বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী এক ফিলিস্তিনি ভাইরাসটি বহন করছেন। এখন তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। গত মাসে দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ে প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল। গাজার স্বাস্থ্য ব্যবস্থা নাজুক থাকায় এই সংক্রমণ উপত্যকাটিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

মাজদি দাইর বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ওমিক্রন দ্রুতই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

২২ লাখ জনসংখ্যার অবরুদ্ধ উপত্যাকাটিতে এক লাখ ৮৯ হাজার ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। তাদের মধ্যে এক হাজার ৬৯১ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ