শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে ২ বেসামরিক নাগরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় সৌদি আরবে দুইজন নিহত হয়েছেন। এই হামলার জন্য দেশটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ইয়েমেন গৃহযুদ্ধে জর্জরিত। দেশটির ইরান সমর্থিত বিদ্রোহীরা আন্তর্জাতিক স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ জাজান এলাকায় নিয়ন্ত্রিত মিসাইল হামলায় একজন সৌদি নাগরিক ও ইয়েমেনের একজন নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় অন্তত ৭ জন আহত হয়।

এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান সড়কে বাণিজ্যিক গুদামে একটি প্রজেক্টাইল পড়ে। এতে দুইজন নিহত হন।

এদিকে ইয়েমেনের চিকিৎসরা জানিয়েছেন, সৌদি জোটের বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত সানায় ৬ জন আহতসহ তিনজন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে দুই দেশে এই হামলাকে দীর্ঘদিনের গৃহযুদ্ধের ‘তীব্র বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ঘটনার কয়েক মাস পর সৌদি জোট পুনরায় আন্তর্জাতিক স্বীকৃত সরকার বসানোর জন্য হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার মানুষ নিহতসহ লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রযেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ