শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্ত ১ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে প্রাত্যহিক হিসেবে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ১২৪ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর এ সংখ্যা সর্বোচ্চ।

সংক্রমণ বেড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ায় এক্ষেত্রে দ্বিতীয় দিনের মতো এ রেকর্ড সৃষ্টি হলো।

করোনাভাইরাসে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ক্রিসমাসের ছুটি শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার ১৭৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৫৪ জন জরুরি সেবা ইউনিটে রয়েছে।

মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে প্রায় ১ লাখ ২২ হাজার ৪৬২ জন প্রাণ হারিয়েছে।
এদিকে ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৭৬.৫ শতাংশ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে এবং দেশটির ৬ কোটি ৭৪ লাখ বাসিন্দার প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ বুস্টার ডোজ নিয়েছে।

শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্কদের উভয় ডোজ ভ্যাকসিন নেয়ার তিন মাস পর তাদের বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ