বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাবনায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু, হাসপাতালে ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা শহররে চকছানিয়ানী এলাকায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে

আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, রামেক নেওয়ার পথে একজন ও রাজশাহী মেডিক্যালে আরেকজন মারা যায়।

মৃতরা হলো পাবনা পৌরসভার চকছাতিয়ানী মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। আর বর্তমানে রামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে বাংলা মদ ( চোলাই মদ) কিনে ছাতিয়ানি কলাবাগান মাঠপাড়ায় বসে পান করে। পরের দিন (শুক্রবার) সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন তাদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়।

আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল হাসপাতালে নেওয়ার পরই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পান করেন ওই পাঁচ যুবক। পরদিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ‌সেখানে তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো বলেন, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষাক্ত মদ বিক্রেতা কে বা কারা সেই খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ