বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুন্ডে বগুলা বাজার এলাকায় যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনে পুড়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে এই ঘটনা ঘটে। সকাল বেলা শ্রমিকরা পুরাতন জাহাজে কাজ করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হয়।

আগুনে দগ্ধ হওয়া শ্রমিকদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দগ্ধ হওয়া শ্রমিকরা হলেন- মুহা. সোহেল রানা (২৫) পিতা ছাদেক আলী, সাং নোয়া পাড়া, থানা গৌবিন্দাস পুর, জেলা নাটোর, জাহিদ হাসান (২৬) পিতা মুহা. আনোয়ার হোসেন, সাং শান্তিরা, থানা আদমদীঘি, জেলা বগুড়া , মুহা. মিজানুর রহমান মিলন (৪০) পিতা ইব্রাহিম, সাং মোহাম্মদ পুর, থানা পীরগন্জ, জেলা রংপুর, মুহা. ফিরোজ (২৪) পিতা ছিদ্দিক, সাং ওরদা থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা।

আহতদের দুইজনের পা ভেঙে গেছে। আগুনে দগ্ধ হওয়াদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল বেলা যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটেছে। আহত অবস্থায় ৫ জন হাসপাতালে নিয়ে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ