শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কাঠবাদাম ভিজিয়ে খেলে যেসব উপকার পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে। অনেকে কাঠবাদাম ভিজিয়ে খান। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার, এমনই মত অনেকের। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তেমনই বলছে।

সহজে হজম হয়: গবেষণায় দেখা গেছে, কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম অনেক সহজে হজম হয়। খুব সহজেই পেটে গিয়ে ভেঙে যায় এগুলো। হজমের সহায়ক উৎসচেকগুলোও কাজ করতে পারে সহজে।
বেশি গুণ: কাঠবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় এটি ভিজিয়ে রাখলে।

ওজন কমাতে সাহায্য করে: কাঠবাদাম ভিজিয়ে রাখলে এ থেকে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয়। সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না।

ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায়: কাঠবাদাম ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান থাকে। শরীর কাঠবাদামের জিঙ্ক এবং আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে। ফলে এই দুই পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না। কাঠবাদাম ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ বাড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ