শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় স্থানীয় আদালত চত্বরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ লুধিয়ানার জেলা ও নগর দায়রা আদালতের ওয়াশরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওয়াশরুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জানালার কাঁচ। যদিও বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

বিস্ফোরণের শব্দ শুনেই আদালতের বাইরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো জায়গা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে দশটি ফায়ার সার্ভিসের গাড়ি। শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ছয়তলা ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে।

আইনজীবীদের কর্মবিরতি ফলে এদিন আদালতে মানুষের উপস্থিতি তেমন একটা ছিলো না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই এড়ানো গেছে।

বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি বলেছেন, ‘লুধিয়ানা একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগে ঘটনা রহস্যজনক। কিছু রাষ্ট্রবিরোধী শক্তি এই কাজের সাথে জড়িত থাকতে পারে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ উল্লেখ্য, ঘটনাস্থলে এরই মধ্যে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ও ফরেনসিক টিমসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ