শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তুরস্ক-ইরান-পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক ও তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন- ইস্তাম্বুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মাদ আজম খান স্বতীও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এই ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে।

পণাবাহী ট্রেনের উদ্বোধন করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (মাঝে)। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহনের সময় অনেক কমে যাবে।

প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে ৬ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ ঘণ্টা সময় লেগেছে, তবে পরে তা কমে ১১ ঘণ্টায় দাঁড়িয়েছে। এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো এবং এজন্য সময় লাগতো ৪৫ দিন।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ