শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত

নাস্তিকতা প্রচারের দায়ে সৌদিতে একজনের ১৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মত্যাগ করে নাস্তিকতার প্রচার চালানোর দায়ে ইয়েমেনের এক নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।

দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সৌদি আরবে যখন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংস্কারযজ্ঞ চলছে, তখন ব্লাসফেমিকে অপরাধ হিসেবে বিবেচনা না করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আলী আবু লুহুম (৩৮) নামের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ভুয়া অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। আদালতের বিচারকরা বলেছেন, ওই দুটি অ্যাকাউন্ট যে ফোন নম্বর দিয়ে ব্যবহার করা হয়েছিল তা আবু লুহুমের।

সাক্ষী ছাড়াই অভিযুক্তদের এই বিচার অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলেছে, আদালত দেখতে পেয়েছেন, ওই দুটি অ্যাকাউন্ট থেকে যেসব টুইট করা হয়েছিল সেগুলোতে ধর্মত্যাগ, অবিশ্বাস এবং নাস্তিকতার প্রচার রয়েছে।

আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আবু লুহুমের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ এবং জনসাধারণের নৈতিকতা নষ্ট করতে পারে এমন বিষয়বস্তু ছিল।

আবু লুহুমকে ‘নাস্তিকতা প্রচারের’ দায়ে দোষী সাব্যস্ত এবং ‘ধর্মত্যাগের’ জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। তবে তাকে নির্দিষ্ট কোন মন্তব্যের কারণে অভিযুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি আদালত।

ইয়েমেনের এই নাগরিকের কারাদণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে রিয়াদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবু লুহুমকে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের নাজরানের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ