শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নাইজেরিয়ায় পশু চোরের হামলায় নিহত ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কদুনা রাজ্যে রবিবার পৃথক তিনটি হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এএফপি জানায়, আগ্নেয়াস্ত্র নিয়ে গবাদিপশু চোরের দল এ হামলা চালায়।

দেশটির সংঘাতপূর্ণ এ অঞ্চলে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। এক বিবৃতিতে কনুদা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ক কমিশনার সামুয়েল আরুয়ান বলেন, মোটরসাইকেলে করে আসা ডাকাতরা গিওয়া জেলার কৌরান ফওয়া, মর্কি ও রিহায়া গ্রামে হামলা চালায়।

তিনি বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো এ তিন গ্রামে পৃথক হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

আরও বলেন, ‘এ সময় চোরেরা বিভিন্ন ঘরবাড়ি, ট্রাক, গাড়ি এবং কৃষি পণ্য উৎপাদনের খামার জ্বালিয়ে দেয়।’ রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ‘জঘন্য হত্যাযজ্ঞের’ নিন্দা জানিয়েছেন।

গত সপ্তাহে কদুনা রাজ্যে কয়েকবার ভয়াবহ হামলার ঘটনা ঘটে উল্লেখ করে তিনি হামলাকারীদের নির্মূলে যা করা প্রয়োজন তার সবকিছু করতে নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। এ সব হামলায় নিহতদের মধ্যে ২৯ জনের পরিচয় জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ