শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আরবিকে ফিফার দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার ছিল জাতিসংঘের বিশ্ব আরবি ভাষা দিবস। ফুটবল বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য হলো, শনিবারই শেষ হয়েছে ফিফার আয়োজনে অনুষ্ঠিত প্রথম আরব কাপ। এমন দিনে আরবি ভাষাভাষী দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী এক খবর আসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দিক থেকে।

আরবিকে ফিফার আনুষ্ঠানিক ভাষাগুলোর একটি হিসেবে গ্রহণের প্রস্তাব করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, এমনটাই জানাচ্ছে ফিফার ওয়েবসাইট।

আরবি ভাষা দিবস আর আরব কাপের সমাপ্তির কারণেই শনিবার ঘোষণাটা এসেছে।

ফিফা জানাচ্ছে, আরব ভাষাভাষী ২০টি দেশের ৪৫ কোটি মানুষের ভাষা তো বটেই, আরবি ভাষা বিশ্বজুড়ে আরও অনেক মানুষেরও প্রিয়। সে দিক বিবেচনায় রেখেই আরবিকে ফিফার আনুষ্ঠানিক ভাষাগুলোর একটি করে নেওয়ার ইচ্ছা ফিফা সভাপতি ইনফান্তিনোর।

এখন পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক ভাষা চারটি। ইংরেজি তো বটেই, এর পাশাপাশি ফরাসি, স্প্যানিশ ও জার্মান ভাষাকেও নিজেদের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পঞ্চম ভাষা হিসেবে আরবিকেও আপন করে নেবে ফিফা? সময়ই বলবে।

আরবিকে দাপ্তরিক ভাষাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আরব দেশগুলোর সঙ্গে ফিফার সাম্প্রতিক সমন্বিত কার্যক্রমের আরেকটি ধাপ। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্প্রতি অনেক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামী বছরে ফিফার বিশ্বকাপ হবে কাতারে। সেই কাতারেই এবার নিজেদের আয়োজনে প্রথমবার আরব কাপ আয়োজন করেছে ফিফা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ