শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে একই পরিবারের সাতজনসহ নিহত ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

এতে করে একই পরিবারের সাতজন নিহতের ঘটনা ঘটল এবারের ঘূর্ণিঝড়ে। নিহত নিসা ব্রাউন হলেন সেই পরিবারের সপ্তম সদস্য।

জানা গেছে, গত শুক্রবার হপকিন্স কাউন্টিতে কেবল একজন নিখোঁজ ছিলেন। বেশেয়ার বলেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। খুবই খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তিনি।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন এক হাজার তিন শতাধিক কর্মী। কেবল কেন্টাকিতেই তারা ৩২২ কিলোমিটার রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরিয়েছেন। অন্তত ৪০ স্থানে ঘূর্ণিঝড়ে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, কেবল কেন্টাকিতেই ৪০ জন মারা গেছেন। সূত্র: এবিসি নেট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ