শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

তালেবানের স্বীকৃতি নিয়ে যা ভাবছে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের মূল ফোকাস আফগানিস্তান ইস্যু।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বিশ্বাস, এই সম্মেলন থেকে ওআইসির সদস্যভুক্ত দেশগুলো আফগানিস্তানের অবস্থা উন্নয়নে একটি ঐক্যমতে পৌঁছতে পারবেন।

তবে পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, ইসলামাবাদের এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ওআইসির সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। শনিবার তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে হাজির হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্মেলন নিয়ে বলেন, এই মুহুর্তে যে কোনো মূল্যে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করাই অগ্রাধিকার পাবে। এ সময় তিনি জানান, সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব তোলা হবে না।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করতে ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো আফগানিস্তানের ৯ বিলিয়ন ডলার আটকে রেখেছে। এ কারণে দেশটিতে মারাত্মক অর্থনৈতিক দুরাবস্থা বিরাজ করছে।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের ৪ কোটি মানুষের অর্ধেকের ঘরে তিন বেলা খাওয়ার মতো খাবার নেই। এই অবস্থায় তালেবান মুসলিমদেশগুলোর সহযোগিতা কামনা করছে। ক্ষমতা দখলের পর প্রতিবেশী পাকিস্তান তালেবানের স্বীকৃতি আদায়সহ তাদের পক্ষে ব্যাপকভাবে কাজ করছে। সূত্র: ডন, জিও নিউজ

-এটি