শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তথ্য গোপন করার অভিযোগে অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। দেশটির ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক প্রতিষ্ঠানের দুই বছরের পুরোনো চুক্তিকেও আপাতত স্থগিত ঘোষণা করেছে সিসিআই।

শুক্রবার (১৭ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫৭ পাতার নির্দেশনামায় সিসিআই জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র পেতে সমস্যা না হয়। এই কারণে অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করেছে সিসিআই। এই সময়ের মধ্যে সিসিআই ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে। ততদিন পর্যন্ত চুক্তি স্থগিত।

অ্যামাজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের প্রতিযোগিতা কমিশনের এই সংক্রান্ত নির্দেশনামা তারা পড়ে দেখছে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

২০১৯ সালে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তিতে ছাড়পত্র দেওয়ার সময় সিসিআই উল্লেখ করেছিল, অধিগ্রহণকারী (এ ক্ষেত্রে অ্যামাজন) ভুল তথ্য দিলে তৎক্ষণাৎ ছাড়পত্র বাতিল করা হবে।

গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অ্যামাজন দুই সপ্তাহ বাড়তি সময় দিয়েছিল। শুক্রবার এই নির্দেশের পর অ্যামাজনের পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার বিষয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ