বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

নির্বাচনে সমর্থন না করায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বারকে সমর্থন না করায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সদ্য বিজয়ী দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। আহত শিক্ষক মো. ইউনুস দৌলতখান উপজেলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক। এ ঘটনায় তিনি দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষক জানান, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিনকে তিনি সমর্থন না করায় নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেম্বার জামাল ও তার ভাই হেলাল তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তিনি ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আহত অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে সদ্য বিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ