বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

প্রতিবন্ধী কন্যাশিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছরের বৃদ্ধের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙ্গামাটির নানিয়ারচরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছর বয়সী হারুন অর রশীদ নামে এক অশীতিপর বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়ে আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ দিনের মধ্যে এ জরিমানার টাকা নির্যাতিতা শিশুর বাবা-মাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আদেশ দেয়া হয়।

এ সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে পরবর্তী ১৮০ দিনের মধ্যে আসামি হারুনার রশীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে তা নিলামে দিয়ে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইবুন্যালে জমা দেয়ার জন্য জেলা প্রশাসক রাঙ্গামাটিকে নির্দেশ দেয়া হয়।

২০২০ সালের ৪ অক্টোবর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা ওই শিশুকে ধর্ষণের অভিযোগ এনে হারুন অর রশীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতা শিশুটির মা।

এ রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

-এটি