বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সিলেট জাফলংয়ে পাথর উত্তোলনে এক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ওই ব্যক্তির নাম হযরত আলী। তিনি উপজেলার ১০নং আলীর গাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আজ সোমবার (১৩ নভেম্বর) জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন ডাউকি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দিনও ডাউকি নদীতে পাথর উত্তোলনের কাজ করতে যান বারকি শ্রমিক হযরত আলী। কাজ করার এক পর্যায়ে দুপুরের দিকে পাথর উত্তোলনের জন্য গভীর গর্তের পানির নিচে ডুব দেন তিনি।

এ সময় গর্তের পার ধ্বসে মাটি চাপা পড়ে হযরত আলী মারা যান। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা পানির নিচ থেকে ডুব দিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছে শুনেছি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ