বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দাখিল মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে এক মাদরাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার রাতে এ ঘটনায় অভিযুক্ত কামরুল আকন (২৬) ও হাবিব আকন (৩০) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। গত শনিবার বিকেলে দুমকি উপজেলায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীকে একই বাড়ির আব্দুল হক আকনের ছেলে কামরুল (২৬) উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বিকেলে কামরুল আকন, হাবিব আকনসহ ৪/৫ সহযোগী নির্জন বসতঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানা পুলিশ রুবেল ও হাবিব আকনকে রোববার রাতেই গ্রেফতার করে। এদিকে ধর্ষণের শিকার ওই মাদরাসা শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. সালাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ