বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ফুযালা সম্মেলন সফল করতে কুমিল্লায় চৌধুরীপাড়া মাদরাসা ফারেগীনদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসার স্মরণসভা, দোয়া মাহফিল সামনে রেখে, ফুযালা সম্মেলন সফল করার লক্ষ্যে কুমিল্লায় চৌধুরী পাড়া মাদরাসার ফারেগীনদের বৈঠক অহ্বান করা হয়েছে। আগামী ১৬, ১৭ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্রবার) মাদরাসা চত্বরে এ ফুযালা সম্মেলন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার কুমিল্লা মহানগর ও কুমিল্লা জেলার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সকাল দশটায় দিদার সমিতি সংলগ্ন ‘ইকরা মাহাদুল হক মুজাফফরুল উলুম’ কোটবাড়ি রোডে এ পরামর্শসভা অনুষ্ঠিত হবে। চৌধুরীপাড়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সভার আহ্বায়ক, রেলওয়ে জামিয়া মাহমুদিয়া, শাহজাহানপুর, ঢাকার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরি।

সভায় উপস্থিত থাকবেন, চৌধুরীপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিন কাসেমী, বড়কাটারা মাদরাসার মুহতামিম, মুফতি সাইফুল ইসলাম মাদানীসহ আরো অনেক উলামায়ে কেরাম।

যাতায়াত: কোটাবাড়ি বিশ্বরোড থেকে সিএনজি যোগে অর্ধ কিলোমিটার, কুমিল্লা টমচম ব্রিজ থেকে দুই কিলোমিটার ভিতরে।

প্রয়োজনে যোগাযোগ- 01675109692, 01914887512

-এটি