বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চান্দিনায় ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‍্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার চান্দিনা থানা এলাকায় ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস কারখানায় অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, প্যাকেজিং ও বিপণনবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকায় “রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি:” নামক প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য উৎপাদনবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা কর্তৃক অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, অননুমোদিতভাবে প্যাকেজিং ও বাজারজাত করনের দায়ে চান্দিনার উদালিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি. কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলার গুঁড়া, চানাচুর, সয়াসস, আপেল জেলি, গ্লুক্লোজ-ডি, মটর ভাজা, ডাল ভাজা, বাদাম ভাজা, চাটনিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে নোভা ব্র্যান্ড হিসেবে অননুমোদিতভাবে প্যাকেজিং করে তা বাজারজাত করে আসছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ