বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চট্টগ্রামে আগুনে পুড়লো ২২ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকায় আগুনে ২২ বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে মধ্যম শাকপুরার কামাল কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, বোয়ালখালীর মধ্য শাকপুরায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কলোনির ২২টি বসতঘর পুড়ে গেছে।

কলোনির মালিক মো. কালাম বলেন, কলোনিতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। আগুনে ২২টি ঘর পুড়ে যায়। এই ঘরগুলোতে ভাড়াটিয়ারা থাকত। কলোনিতে একটি গুদাম ও একটি মুদির দোকান ছিল।

-এএ