বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিল্লুর রহমান। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। পরে এ ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের একটি হত্যা মামলায় চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ