শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: আমিরে মজলিস সফলভাবে সম্পন্ন হলো ৭ দিনব্যাপী ‘তাহকীকুন নুসূস’ কোর্স ও সনদ বিতরণ

পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের ২৯০ পদই শূন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তর ১৯৮৪ সালে অনুমোদিত জনবল ২ হাজার ১৮৪ জন থাকলেও ১৯৯৮ সালে পরিদপ্তরটির পুনর্গঠন অনুযায়ী অনুমোদিত জনবল কমে ২০১৭ সালে ৩৭৬ জনে দাঁড়িয়েছে। ৩৭৬টি পদের মধ্যে ৮৬ জন কর্মরত। বাকি ২৯০টি পদই শূন্য।

আজ বুধবার (৮ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তদেরর প্রধান প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, শূন্যপদে নিয়োগ ও পদায়ন অত্যন্ত জরুরি। পরিদপ্তরের অবকাঠামো ও ওয়ার্কশপগুলো প্রায় ৬০ বছরের পুরনো হওয়ায় অনেকগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি জানান, এ পরিদপ্তরটি ১৯৬১ সালে স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের ভারী সরঞ্জামাদি দিয়ে তৈরি করতে শুরু করেন। যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সব পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর গেইট ও হোয়েস্টিং সিস্টেম তৈরি স্থাপন এবং সরঞ্জাম দ্বারা ছোট নদী-নালা, খাল-বিল খনন কাজ করে আসছে। খুলনা, গোয়ালপাড়া ১১০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন ও কাপ্তাই হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের স্পিলওয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ