বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চর কুকরি মুরকিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহতের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

চর কুকরি মুরকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম জানান, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এ সময় জলদস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সকালে দুটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

-এএ