বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বাসের ধাক্কায় চলন্ত ট্রেনের নিচে অটোরিকশা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে লেভেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় ট্রেনের নিচে পড়ে একটি অটোরিকশা চুরমার হয়ে দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।

নিহতদের একজন মনির হোসেন (৪০) চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল। অন্যজন বাহাউদ্দিন আহমেদের (৩০) বাড়ি পাঁচলাইশে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেইট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল।

ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।

এনটি