বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হাজীগঞ্জে বাসের চাপায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক ও ২ আরোহী মারা গিয়েছে।

শুক্রবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০) হোসেন, মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ২টি মোটরসাইকেলে চেপে ৩ জন করে মোট ৬ জন কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা ৩ জনই ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ