বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সৃজনঘর’র কমিটি গঠন: সভাপতি সাইফ রাহমান, সম্পাদক হামমাদ রাগিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট-মৌলভীবাজারের মননশীল তরুণদের সংগঠন সৃজনঘর-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ ডিসেম্বর) বাদ জুমা শ্রীমঙ্গলস্থ নাজাত ইসলামী মারকাযে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক এ সংগঠনটির পঞ্চমূলনীতির চূড়ান্ত অনুমোদন-সহ নতুন আঙ্গিকে সাজানো হয় সংগঠনের যাবতীয় কার্যক্রমকে। গঠিত হয় ২০২২-২৩ সেশনের নতুন পরিচালনা কমিটি।

উপস্থিত সদস্যবর্গের মতামত ও অ্যাক্টিভিটি বিবেচনায় রেখে এ কমিটি ঘোষণা করেন নীতিনির্ধারণী পরিষদের সদস্যবৃন্দ।

সভাপতি মনোনীত হয়েছেন সাইফ রাহমান, তিনি গত সেশনের নির্বাহী সভাপতি ছিলেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হামমাদ রাগিব, তিনি গত সেশনের যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ছাড়া প্যানেলের অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন— যুগ্ম সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ তাহমীম, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, প্রচার সম্পাদক জামিল আহমদ, দফতর সম্পাদক মুসতাকিম আল মুনতাজ।

পরবর্তী সভায় আরো ৬ জনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্বে একই বৈঠকে সংগঠনের নীতিনির্ধারণী পরিষদ গঠিত হয়েছে। সমান পদাধিকারের ৫ সদস্যের এ কমিটিতে রয়েছেন সাবেক সভাপতি মাওলানা আহমদ কবির খলিল, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, মাওলানা আবিদ রহমান, মাওলানা ইনাম বিন সিদ্দিক ও সাবেক সম্পাদক মাওলানা আযাদ আবুল কালাম। সৃজনঘরের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও কার্যনির্বাহক পরিষদ বাছাই ও মনোনয়নের ক্ষমতা অর্পিত হয় এ প্যানেলের উপর।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্যানেল বর্ধিত করে পরবর্তী বৈঠকে উক্ত দুই প্যানেলের নতুন তালিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন সৃজনঘরের বিগত সেশনগুলোর সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজনঘরের বিগত সেশনগুলোর তিনজন উপদেষ্টা— মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা আবিদ রহমান, মাওলানা ইনাম বিন সিদ্দিক, বিগত সেশনের নির্বাহী সভাপতি সাইফ রাহমান, সম্পাদক আযাদ আবুল কালাম, যুগ্ম সম্পাদক হামমাদ রাগিব, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, মিডিয়া সমন্বয়ক জামিল আহমদ, প্রচার সম্পাদক মুসতাকিম আল মুনতাজ, সদস্য মুহিবুর রহমান রাফে, শাহ মিসবাহ, নুহ বিন হুসাইন ও আতাউর রহমান রাহাত।

সভার সবগুলো সিদ্ধান্ত উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল ও উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দীন ইউসুফের সিদ্ধান্তক্রমে গৃহীত হয়।

উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর ২০১৪ সাল থেকে সিলেট-মৌলভীবাজারের মননশীল তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকার চেষ্টা করে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ