বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পাবনায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জে মাল নামিয়ে দর্শনা ফেরার পথে পাবনার ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে এসে পৌঁছালে এর দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বড়াল ব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ