শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কাঁচা না ভাজা? কী ভাবে বাদাম খেলে মিলবে উপকার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে এক মুঠো পানিতে ভেজানো কাঁচা বাদাম খেয়ে থাকেন। চিনা বাদাম সহজলভ্য। তাই সেটি খাওয়ার চলই বেশি। কিন্তু চিনা বাদাম ভাজা খেলে কি আর সেই উপকারগুলি পাওয়া যায় না? কী মনে করেন পুষ্টিবিদরা?

গবেষকরা দেখেছেন, যাঁরা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন, তাঁদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। তার প্রভাবে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, ক্যানসারের আশঙ্কাও দূরে রাখে।

কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এ সব মিলে কাজের ক্ষমতাও বাড়ায়। রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তা হলে কর্মক্ষমতা এক বারে অনেকটা বেড়ে যেতে পারে।

তেমনও নয়, বলে বক্তব্য গবেষকদের। ভাজা বাদামেও মিলবে উপকারিতা। ভাজা বাদামে থাকে ভাল কোলেস্টেরল। সঙ্গে থাকে প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ