বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের পাশে দেশীয় অস্ত্র, আটক ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনে সহিংসতার আশঙ্কায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের দাশবাড়ি ও মধ বাদুরসহ বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ইউপি নির্বাচনে সহিংসতার জন্য বাদুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেকে অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চালাই। অভিযানে এলজি, ছোরা, রামদাসহ ৩০ জনকে আটক করা হয়। ওই ৩০ জনকে থানার হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হবে। ভোটে যেন কোনো সহিংসতা সৃষ্টি না হয় পুলিশ সে জন্য সতর্ক আছে।

জানা যায়, শনিবার রাতে লক্ষ্মীপুর উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন মিন্টু হাজির বাড়িতে যৌথবাহিনীর অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩১টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভায় ইভিএমে ভোট হচ্ছে। আর বাকি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ